IMG-LOGO

শনিবার, ৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়’মহাদেবপুরে সাংবাদিকের অগ্নিদগ্ধকন্যা গৌরীর ৮ম মৃত্যু বার্ষিকী আজপ্রধানমন্ত্রীর উপহার পেলেন বড়গাছির টুলিচট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে এল আরও এক জাহাজ‘জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই’তানোরে ক্লুলেস চুরি মামলায় আসামী গ্রেফতার : বাইক ও মোবাইল উদ্ধারসিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করতে সব প্রচেষ্টা নিতে প্রস্তুত রাশিয়া’চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন নুরুল ইসলাম বুলবুল এমপিকর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল স্বাস্থ্য অধিদপ্তরসিংড়ায় হতদরিদ্রের সাড়ে ৭ হাজার কেজি চাল বিক্রি করে দিল চেয়ারম্যানচাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যুরাজশাহী বিভাগীয় যাত্রা উৎসব-২০২৬, শুভ উদ্বোধনমেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই
Home >> প্রবাস >> গাজার উদ্দেশে আবারও যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা

গাজার উদ্দেশে আবারও যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দখলদার ইসরায়েলি হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজায় সাহায্য পৌঁছানোর জন্য ‘গ্লোবাল সুমুদ’ অ্যাড ফ্লোটিলা আবার যাত্রা শুরু করবে। আগামী ২৯ মার্চ বার্সেলোনা থেকে এ যাত্রা শুরু হবে। এবারের যাত্রায় আন্তর্জাতিক অংশগ্রহণ আরও বিস্তৃত হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে।

ফ্লোটিলার সক্রিয় সদস্য সুমেইরা আকদেনিজ ওর্ডু জানিয়েছেন, ঐতিহাসিক বার্সেলোনা থেকে যাত্রা শুরু হবে। এরপর তিউনিসিয়া, ইতালি এবং অন্যান্য ভূমধ্যসাগরীয় বন্দর থেকে অন্যান্যরা এ যাত্রায় যোগ দিবে।

এবার আমরা হাজার হাজার অংশগ্রহণকারী নিয়ে যাচ্ছি যার মধ্যে এক হাজারেরও বেশি ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী থাকবেন। এছাড়াও আমাদের সঙ্গে থাকবে ইকো-নির্মাণকর্মী এবং যুদ্ধাপরাধ তদন্তকারীরা যা আগের মিশনের থেকে এটি আলাদা করে।

তিনি আরও বলেন, এটি ‘ট্রাম্প পরিকল্পনার বিকল্প’ কারণ এতে প্যালেস্টিনিয়ানরা নিজ দেশের পুনর্গঠন কীভাবে হবে তা নিজেই ঠিক করতে পারবে।

অন্য একজন কর্মী জানিয়েছেন, সমুদ্র মিশনের পাশাপাশি নতুন বৃহৎ ল্যান্ড কনভয় গঠন করা হচ্ছে।

তিনি ব্যাখ্যা করে বলেছেন, এই মানবিক কনভয়ে চিকিৎসা সহায়তা, খাদ্য ও অন্যান্য জরুরি সামগ্রী থাকবে। ডাক্তার, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবীরা অংশ নেবেন

এই ল্যান্ড মিশন উত্তর আফ্রিকা থেকে শুরু হয়ে মিশের মধ্য দিয়ে রাফাহ সীমান্তে পৌঁছাবে। দ্বিতীয় ল্যান্ড কনভয় দক্ষিণ এশিয়া থেকে যাত্রা করবে, যার বিস্তারিত শিঘ্রই ঘোষণা করা হবে।

আরেকজন কর্মী বলেন, ‘আমরা জানি তুর্কি জনগণ ফিলিস্তিন ও গাজাকে ভালোবাসে। আমরা তাদের কাছে বড় আশা রাখি এবং সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানাই।’

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, তার সরকার পরবর্তী সুমুদ মিশনে সরাসরি অংশ নেবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031