IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইরানে সপ্তাহজুড়ে অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী

ইরানে সপ্তাহজুড়ে অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানে টানা কয়েক সপ্তাহ ধরে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমতি দেওয়ার পরপরই এই অভিযান শুরু হবে। দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তাদের আশঙ্কা, অনুমোদন পেলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযান আগের যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ হতে পারে। অঞ্চলজুড়েও সংঘাত গুরুতর হতে পারে। ওমানের মধ্যস্থতায় আগামী মঙ্গলবার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন করে বৈঠক হওয়ার কথা। এর আগে এমন তথ্য সামনে এলো।

প্রস্তুতির বিষয়টি সংবেদনশীল হওয়ায় এ নিয়ে তথ্য দেওয়া মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ করতে রাজি হননি। শনিবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেন, তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারলে প্রেসিডেন্ট ট্রাম্প খুশি হবেন। কিন্তু এই চুক্তি করাটা অত্যন্ত কঠিন।

মার্কিন কর্মকর্তারা গত শুক্রবার জানান, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। এর পাশাপাশি তারা কয়েক হাজার অতিরিক্ত সৈন্যের সঙ্গে যুদ্ধবিমান, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করছে। এগুলো আক্রমণ চালানো এবং প্রতিরক্ষা নিশ্চিত করতে সক্ষম।

নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে শুক্রবার এক সামরিক অনুষ্ঠানের পর ট্রাম্পের কথাতেও ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন, ‘মনে হচ্ছে এটিই হবে সবচেয়ে ভালো ঘটনা।’ ইরানের ক্ষমতায় তিনি কাকে দেখতে চান সে বিষয়ে বিস্তারিত না জানালেও বলেন, ‘সেখানে লোক আছে।’ ট্রাম্প বলেন, ‘৪৭ বছর ধরে তারা শুধু কথা, কথা আর কথাই বলে আসছে।’

মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত মোতায়েনকৃত মার্কিন সামরিক শক্তি মূলত বিমান ও নৌ বাহিনীর মাধ্যমে হামলার ইঙ্গিত দিচ্ছে। তবে গত মাসে ভেনেজুয়েলায় এক ঝটিকা অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা- ইঙ্গিত দিচ্ছে, ট্রাম্প এমন অভিযানের ক্ষেত্রে ভবিষ্যতেও ‘স্পেশাল ফোর্সের’ ওপর নির্ভর করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31