IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> প্রবাস >> লিড নিউজ >> হামলার কথা নিশ্চিত করলেন ট্রাম্প,খামেনি ‘নিরাপদ’ স্থানে

হামলার কথা নিশ্চিত করলেন ট্রাম্প,খামেনি ‘নিরাপদ’ স্থানে

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের কথা নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, একটি আসন্ন হুমকি নির্মুল করতে এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে একটি ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরু করেছে। আমাদের উদ্দেশ্য হলো ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূল করার মাধ্যমে আমেরিকান জনগণকে রক্ষা করা। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

শনিবার সকালে রাজধানী তেহরানসহ ইরানের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই হামলাগুলো এমন সব লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে যা ইসরায়েল এবং এই অঞ্চলের জন্য হুমকি স্বরূপ। একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে হামলা অব্যাহত থাকবে। আকাশ ও সমুদ্রপথ- উভয় দিক থেকেই অভিযান চালানো হচ্ছে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসির ইন্টেলিজেন্স ডিরেক্টরেট এবং তেহরানের কেন্দ্রস্থলের বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলার প্রতিবাদে ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বর্তমানে তেহরানে নেই। একজন ইরানি কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, খামেনিকে একটি ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, এই অভিযানের পরিকল্পনা কয়েক মাস আগেই করা হয়েছিল। চূড়ান্ত সূচি নির্ধারণ করা হয়েছে কয়েক সপ্তাহ আগে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31