IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> প্রবাস >> লিড নিউজ >> হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ডোনাল্ড ট্রাম্প

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

বক্তব্যে মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওদের (ইরান) এটা খুলে দিতে হবে। ওদের ‘ট্রাম্প প্রণালি’ খুলে দিতে হবে। মানে হরমুজ।’ পরপরই তিনি মজা করে বলেন, মাফ করবেন, আমি দুঃখিত। কী ভয়ানক ভুল।

এরপর ট্রাম্প আবার বলেন, ভুয়া খবরে বলা হবে, তিনি (ট্রাম্প) ভুল করে বলেছেন। না, আমার ভুল হয়নি। খুব একটা নয়।

ইরানকে খুব শিগগিরই হরমুজ প্রণালি খুলে দিতে বলেছেন ট্রাম্প। না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেবেন বলেও হুমকি দিয়েছেন। এরই মধ্যে দেশটির জ্বালানি অবকাঠামোগুলোয় হামলা আরও ১০ দিন স্থগিত করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার, মতে যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে। তাই হামলা বন্ধ থাকবে।

হামলা স্থগিত রাখার কথা বললেও, শুক্রবারের অনুষ্ঠানেই ট্রাম্প বলেছেন, আঘাত হানার জন্য ইরানে এখনো ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্রের তালিকায় রয়েছে। সেগুলোতে খুব শিগগিরই হামলা চালানো হবে। ইরান এক সময় শক্তিশালী এক দেশ থাকলেও, এখন একদমই শক্তিশালী নয়। সূত্র: সিএনএন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31