IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> টপ নিউজ >> প্রবাস >> পুলিশ প্রধানকে সামরিক বাহিনীর অপহরণ, নজিরবিহীন সংকটে পাকিস্তান

পুলিশ প্রধানকে সামরিক বাহিনীর অপহরণ, নজিরবিহীন সংকটে পাকিস্তান

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দেশটির বিরোধী দলগুলো গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে। রাজনৈতিক এমন উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান পুলিশের শীর্ষ এক কর্মকর্তাকে আধা-সামরিক বাহিনীর অপহরণের অভিযোগ ওঠার পর দেশটিতে অস্থিতিশীলতা আরও গভীর হওয়ার ইঙ্গিত মিলেছে।

রেঞ্জার্স হিসেবে পরিচিত পাকিস্তানের আধা-সামরিক বাহিনীর সদস্যরা দেশটির দক্ষিণাঞ্চলের সিন্ধ প্রদেশের পুলিশের মহাপরিদর্শক মুশতাক আহমেদ মহরের বাসায় অভিযান চালায় সোমবার। এই অভিযানে সেখান থেকে পাক রেঞ্জার্সের সদস্যরা তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সম্প্রচার মাধ্যম দুনিয়া টিভি বলছে, সিন্ধ প্রদেশের পুলিশের মহাপরিদর্শক মুশতাক আহমেদকে তুলে নিয়ে যাওয়ার পর বিরোধী দলীয় নেতা সাফদার আওয়ান ও বিলাওয়াল ভূট্টো জারদারির মুখপাত্র মুসতফা নওয়াজ খোখারকে গ্রেফতারের একটি আদেশে জোরপূর্বক তার স্বাক্ষর নিয়েছে রেঞ্জার্স।

সেনাপন্থী ইমরান খান নেতৃত্বাধীন সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে দেশটির সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া পুলিশ মহাপরিদর্শককে অপহরণের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে তার কোনও মন্তব্য পাওয়া যায়নি।

নজিরবিহীন এই ঘটনার পর সিন্ধ প্রদেশ পুলিশের প্রায় সব শীর্ষ কর্মকর্তা ছুটি চেয়েছিলেন। পুলিশের প্রাদেশিক প্রধানকে আধা-সামরিক বাহিনীর অপহরণের এই ঘটনা দেশটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করছে। পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতায় আসার গত দুই বছরে এমন খারাপ পরিস্থিতি তৈরি হয়নি।

রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বন্ধ, মুদ্রাস্ফীতি ও ব্যাপক খাদ্য ঘাটতি মোকাবিলায় ব্যর্থতার দায়ে দেশটির অন্তত ১১টি বিরোধী রাজনৈতিক দল জোট গঠন করে ইমরান খান সরকারের পদত্যাগের দাবিতে ইতোমধ্যে আন্দোলন শুরু করেছে।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও পাকিস্তানের বেশিরভাগ সময় কেটেছে সেনাশাসনের কবলে। দেশটির জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দেশটির বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর ভূমিকার সম্প্রসারণ ঘটেছে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, দেশটির কোনও নাগরিক জনসম্মুখে সেনাবাহিনী এবং সংবিধানের সমালোচনা করতে পারেন না।

মঙ্গলবার রাতে সিন্ধ প্রদেশ পুলিশ টুইটারে এক বার্তায় মহাপরিদর্শক মুশতাক আহমেদ অপহরণের ঘটনা তদন্তে প্রাদেশিক সরকার এবং সেনাবাহিনী পৃথকভাবে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রদেশের পুলিশ কর্মকর্তাদের সব ধরনের ছুটি স্থগিত করা হয়েছে।

অপহরণের এই ঘটনা ঘটে সোমবার পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজের স্বামী সাফদার আওয়ানকে গ্রেফতারের আগে। করাচিতে পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর মাজার জিয়ারতে গিয়ে রাজনৈতিক স্লোগান দেয়ার অভিযোগে মরিয়ম নওয়াজের স্বামী আওয়ানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সিন্ধ প্রদেশ হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি।

সেনাবাহিনী এবং সরকারের সমালোচনা করায় দেশটিতে বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতা ও সাংবাদিককে সম্প্রতি গ্রেফতার করা হয়। ক্ষমতাসীন সরকারকে হটাতে বিরোধী দলগুলোর টানা বিক্ষোভ কোন দিকে মোড় নেয়; এখনও তা পরিষ্কার নয়।

এসআইএস/এমএস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31